দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতসরকার বলেছে, এটি মূলত ‘আইনি বিষয়’।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেছেন।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ডের রায়সংক্রান্ত নথি ভারতকে দেয়া হয়েছে কিনা এবং এসব নথি প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজন কি না- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। এর সঙ্গে আইনি নানা দিক জড়িত।’
এদিন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। সম্প্রতি হুমায়ুন কবির বলেছিলেন, ভারতে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।
এর জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত ‘দূরদর্শী, গঠনমূলক ও ইতিবাচক’ সম্পর্ক গড়ে তুলতে চায়। এ সম্পর্কের কেন্দ্রে থাকবে দুই দেশের জনগণের স্বার্থ।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বর্তমান সম্পৃক্ততাকে এই নীতিই পরিচালিত করছে।’
কে